Saturday, September 4th, 2021
স্বরূপকাঠীতে প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন বরাদ্দ ॥ কাজ না করে বিল উত্তোলনের পায়তারা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুন মাসের বরাদ্দের টাকা দিয়ে ছোট খাট মেরামত ও কেনাকাটার কাজ এখনও সম্পন্ন করা হয়নি। তবে জুন ফাইনালের কারণে ভুয়া বিল ভাউচার জমা দিয়ে ক্ষুদ্র মেরামত, রুটিন মেরামত ও স্লিপ প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা স্থানান্তর করে শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে রাখা হয়। কিন্তু নতুন অর্থ বছরের প্রায় দুই মাস শেষ হলেও কাজে হাত দেয়নি বেশ কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ। এমন কিছু প্রধান শিক্ষক আছেন যারা উন্নয়ন বরাদ্দের বিষয়টি সভাপতি ছাড়া ব্যবস্থাপনা কমিটির অপরাপর সদস্যকে অবহিত করেন না বলে অভিযোগ রয়েছে। নিজেদের পকেট থেকেবিস্তারিত পড়ুন
নানা বাড়ি বেড়াতে এসে বাড়ি ফিরল লাশ হয়ে শিশু নুসরাত
নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরল আড়াই বছরের শিশু কন্যা নুসরাত। ইঞ্জিন চালিত ট্রলারটেম্পু’র চাপায় তার মৃত্যু হয়। শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে এরাশাদ সেতু নামে খ্যাত ব্রিজ সংলগ্ন ভিটাবাড়িয়া-তারাবুনিয়া সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও নিহত শিশুর স্বজন সূত্রে জানা গেছে, ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলাম সিকদারের বাড়িতে গত ৫/৬ আগে পার্শবর্তী রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. রায়হান এর শিশু কন্যা নুসরাত মা নার্গিস বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ি সংলগ্ন কচাঁ নদীর পাড়ে শিশুটিকে বসিয়ে রেখে নানী নদীতে কাপড়বিস্তারিত পড়ুন
পিরোজপুরের বাজারে তিন কেজি ওজনের ইলিশ মাছ
পিরোজপুরের বাজারে তিন কেজি ওজনের ইলিশ মাছ উঠেছে। শনিবার দুপুরে পিরোজপুর পৌর শহরের বাজারে মাছ ব্যবসায়ী আমিনুল তিন কেজি ওজনের এ মাছটির দাম চেয়েছেন ৫ হাজার ৪শ’ টাকা। মাছ ব্যবসায়ী আমিনুর জানান, তিনি পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর থেকে পোন হিসেবে (এক পোনে ৮০টি করে) ইলিশ মাছের লট কিনেছেন। সেই লটের মধ্যেই একটি তিন কেজি ওজনের মাছ পেয়েছেন। মাছটি বিক্রির জন্য প্রতি কেজি ১৮০০ টাকা হিসেবে দাম ধরেছেন ৫ হাজার ৪শ’ টাকা। তিনি আরও জানান, এসব মাছ সাগরে ধরা পড়েছে। বড় আকৃতি এবং বেশি ওজনের মাছটি দেখতে পৌর বাজারে উৎসুক মানুষেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক পরিষদের ব্যাংকের টাকা, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের ও বিদ্যালয়ের স্টলের ভাড়ার টাকা আত্মসাত এবং প্রধান শিক্ষকের অফিস কক্ষে কাঠ (তক্তা) দিয়ে বন্ধসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সহকারি প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে ৬ ফেব্রুয়ারী প্রধান শিক্ষক পদে ওই স্কুলে যোগদান করেন। মোস্তাফিজুর রহমান যোগদানের কয়েক মাসের মধ্যেই ষড়যন্ত্র করে তৎকালীন ম্যানেজিং কমিটির কাছে মনগড়াবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শকুন সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালিয়া জীব উৎপাদন খামারের সিনিয়র সহকারী কৃষিবিদ মো. হারুন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম কচি। বক্তব্য রাখেন, সমাজ সেবক সুনিল কুমার রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি মোড়ল কওসার আলী, এম.এম.এ বারিক, সুশান্ত বিশ্বাস, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, মো. লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। একবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ তিন যুবক আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র্যাব-৮ বরিশাল। শুক্রবার গভীর রাতে বরিশাল র্যাব-৮ সদস্যের এর একটি দল অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মাদক কেনাবেচার সময় পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলের শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে সোহাগ বেপারী (১৬) এবং গৌরীপুর ইউনিয়নের সালাম আকনের ছেলে বেল্লাল আকন (৩০)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তিনজনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায়বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দু:স্থ পরিবারকে মানবিক সহায়তা প্রদান
‘বাড়িয়ে মানবিকতার হাত, গড়ি অসহায় শিশুদের ভবিষ্যৎ’ এ শ্লোগানে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ এর পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুটি শিশুকে চিকিৎসার জন্য নগদ টাকা ও অপর এক প্রতিবন্ধি শিশুর মায়ের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে মঠবাড়িযা প্রেসক্লাবে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িযা থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ। সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সহ-সভাপতি পলাশ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনটিরবিস্তারিত পড়ুন
