প্রধান সূচি

পিরোজপুরের বাজারে তিন কেজি ওজনের ইলিশ মাছ

পিরোজপুরের বাজারে তিন কেজি ওজনের ইলিশ মাছ উঠেছে। শনিবার দুপুরে পিরোজপুর পৌর শহরের বাজারে মাছ ব্যবসায়ী আমিনুল তিন কেজি ওজনের এ মাছটির দাম চেয়েছেন ৫ হাজার ৪শ’ টাকা।
মাছ ব্যবসায়ী আমিনুর জানান, তিনি পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর থেকে পোন হিসেবে (এক পোনে ৮০টি করে) ইলিশ মাছের লট কিনেছেন। সেই লটের মধ্যেই একটি তিন কেজি ওজনের মাছ পেয়েছেন। মাছটি বিক্রির জন্য প্রতি কেজি ১৮০০ টাকা হিসেবে দাম ধরেছেন ৫ হাজার ৪শ’ টাকা। তিনি আরও জানান, এসব মাছ সাগরে ধরা পড়েছে।
বড় আকৃতি এবং বেশি ওজনের মাছটি দেখতে পৌর বাজারে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial