প্রধান সূচি

আজ মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

আজ বুধবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। চার বছর আগে ২০১৭ সালে ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনা নায়ক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি পিরোজপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম ও দোয়া ও মোনাজাতসহ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং সন্ধ্যায় মন্দিরে বিশেষ প্রার্থনা।

পরিবারের পক্ষ থেকে  তার সহধমির্ণী কানিজ মাহমুদা আহমেদ এবং ছোট ভাই দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial