Wednesday, July 28th, 2021
কাউখালীতে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন ॥ জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় পিরোজপুরের কাউখালীর আশোয়া আমরাজুড়ি গ্রামে বর ও কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। কাউখালী থানার পুলিশ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। স্থানীয় ইউপি সদস্য আল-আমিন বলেন, আশোয়া আমরাজুড়ি গ্রামের মেয়ের সাথে পাশর্^বর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেরার সেহাঙ্গল গ্রামের ছেলের বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্নবিস্তারিত পড়ুন
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে হামলার অভিযোগ ॥ নারীসহ আহত ৫
পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনে বিরোধীতার জের ধরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে তিন দফা হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- মো. নিজাম উদ্দিন হাওলাদার (৬০), তার ছেলে সোহাগ হাওলাদার (৩০), শামীম হাওলাদার (২৫), পুত্রবধূ মেরিনা বেগম (২৫) ও মাদ্রাসা শিক্ষক মাহাবুবুর রহমান হাওলাদার (৫৫)। হামলায় গুরুতর আহত মাহাবুবুর রহমান ও মেরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতলে প্রেরণ করা হয়েছে। হামলায় আহত সোহাগ হাওলাদার বলেন, গত ২১ জুন প্রথম ধাপেবিস্তারিত পড়ুন
আজ মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী
আজ বুধবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। চার বছর আগে ২০১৭ সালে ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনা নায়ক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি পিরোজপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম ও দোয়া ও মোনাজাতসহ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতবিস্তারিত পড়ুন
