প্রধান সূচি

স্বরূপকাঠীতে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় লকডাউনে আটকে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন। লকডাউনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন দোকানিদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স ওই ত্রাণ বিতরণ করেন।
বুধবার সকালে মেজর শেখ মো. মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যের দল ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবন আটা (প্যাকেটজাত) তুলে দেন।
এসময় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সূত্র জানায়, দেশে করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ১ জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপারেশন ‘কোভিড শিল্ড’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাধিক ডিভিশনের অধীনস্থ ২৬ হর্স গত বছরের মত এ বছরও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক টহল পরিচালনা করছে।
একই সাথে দেশের এই দুর্যোগের দিনে প্রতিবারের মত দেশের দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবারও এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় দলটি নিজেদের রেশনের একটি বড় অংশ বাড়ি বাড়ি গিয়ে লক ডাউনে আটকে পড়া অসহায় মানুষদের মধ্যে বিতরণ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial