প্রধান সূচি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

পিরোজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগ এনে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে দুইভাই ই গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মৃত হোসেন আলীর বড় ছেলে হায়দার আকন (৬৫) ও ছোট ছেলে হারেজ আকনের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার হারেজ আকন তার বড় ভাইয়ের বিরুদ্ধে মাছ ধরার জাল চুরির অভিযোগ আনেন। এর জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয় এবং দেশীয় অস্ত্র (গাছ কাটা দা ও বাংলা দা) দিয়ে উভয় উভয়কে আঘাত করে। এতে উভয়ই গুরুতর আহত হন। সংঘর্ষের কথা শুনে হারেজ আকনের ছেলে মারুফ আকন (১৪) ও হায়দার আকনের ছেলে রাব্বি আকন (১৯) ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারাও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তন্ময় মজুমদার জানান, হায়দার আকন, তার ছেলে রাব্বি আকন এবং হারেজ আকন ও তার ছেলে মারুফ আকনের শরীরে দায়ের অসংখ্য কোঁপের জখম রয়েছে। আহতদের মধ্যে হারেজ আকনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাপলে প্রেরণ করা হয়েছে। আহত হায়দার আকন ও তার ছেলে রাব্বি আকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial