প্রধান সূচি

Wednesday, July 7th, 2021

 

তিন গ্রামের ভরসা একটি ভাঙ্গাচোড়া মাটির রাস্তা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পশ্চিম কুড়িয়ানা গ্রাম। প্রায় দুই সহস্রাধিক মানুষের বসবাস এ গ্রামের কাটাপুল হতে রায়বাড়ির একমাত্র ভরসা একটিমাত্র মাটির রাস্তা। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সে রাস্তাটিও বেহাল দশায় পড়ে রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। রাস্তাটি পাকাকরণ সম্ভব না হলেও অন্তত ইট সলিং করণের দাবী এলাকাবাসির দীর্ঘ ৩০ বছরের। ওই ওয়ার্ডে রয়েছে পশ্চিম কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বড় মন্দির। ওখানে প্রতিনিয়ত চলাচল রয়েছে কয়েক শতাধিক স্কুলগামী ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষের। ওই রাস্তা দিয়েই আরো চলাচল রয়েছে একই ইউনিয়নের প¦ার্শবর্তী খায়েরকাঠিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ২৬০ জেলে পরিবারের মধ্যে চাল ও মাস্ক বিতরণ

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ বাস্তবায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৬৫ দিনের অবরোধকালীন গভীর সমুদ্রে ইলিশ ধরা বড়মাছুয়া ইউনিয়নের ২৬০টি সজেলে পরিবারের মধ্যে বুধবার দুপুরে এ চাল বিতরণ করা হয়। বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার। তিনি প্রতিটি জেলে পরিবারের হাতে ৫৫ কেজি করে চাল তুলে দেন এবং মাস্কবিহীন লোকদের মাস্ক পড়িয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জহির হাওলাদার, প্যানেলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের ফলে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শেণি-পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রীর খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ তহবিল থেকে এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- নগদ অর্থ, চাল, দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী। বুধবার পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে এবং কুমিরমারা আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দাদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদিন চায়ের দোকানদার, শ্রমিক, জেলে, ডেকোরেটর শ্রমিক, প্রতিবন্ধি এবং বিধবা নারীদের হাতে এই সহায়তা ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় লকডাউনে আটকে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন। লকডাউনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন দোকানিদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ২৬ হর্স ওই ত্রাণ বিতরণ করেন। বুধবার সকালে মেজর শেখ মো. মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যের দল ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, লবন আটা (প্যাকেটজাত) তুলে দেন। এসময় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর সূত্র জানায়, দেশে করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ১ জুলাইবিস্তারিত পড়ুন


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

পিরোজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগ এনে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে দুইভাই ই গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মৃত হোসেন আলীর বড় ছেলে হায়দার আকন (৬৫) ও ছোট ছেলে হারেজ আকনের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার হারেজ আকন তার বড় ভাইয়ের বিরুদ্ধে মাছ ধরার জাল চুরির অভিযোগ আনেন। এর জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয় এবং দেশীয় অস্ত্র (গাছ কাটা দা ওবিস্তারিত পড়ুন


ফোন করলেই পৌছে যাবে বিনামূল্যে অক্সিজেন

পিরোজপুরে চালু হয়েছে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক। মহামারী করোনার সেবা দেয়ার জন্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে। আজ বুধবার সকালে জেলা হাসপাতালের সামনে বিনামূল্যে অক্সিজেন বিতরণ করে ব্যাংকের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এসময় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত কুমার মন্ডলউপস্থিত ছিলেন। ওনার্সবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় লকডাউন অমান্য করায় ৫ জনকে অর্থদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান লকডাউন ও স্বাস্থ্যবিধি সুরক্ষা কার্যকর করতে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে ও বড়মাছুয়া বাজারে মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ও লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৫ জনকে অর্থদন্ড করা হয়। অভিযানে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল, এস আই জাকির হোসেন ও বরিশাল র‌্যাব-৮ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial