মঠবাড়িয়ায় লকডাউন অমান্য করায় ৫ জনকে অর্থদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান লকডাউন ও স্বাস্থ্যবিধি সুরক্ষা কার্যকর করতে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের নেতৃত্বে মঠবাড়িয়া পৌর শহরে ও বড়মাছুয়া বাজারে মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্য বিধি না মানায় ও লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৫ জনকে অর্থদন্ড করা হয়।
অভিযানে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল, এস আই জাকির হোসেন ও বরিশাল র্যাব-৮ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নাজিরপুরের শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান আত্মগোপনে ॥ ইউনিয়নবাসী ভোগান্তিতে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফোন করলেই পৌছে যাবে বিনামূল্যে অক্সিজেন »
