পিরোজপুরে দু:স্থদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে পিরোজপুরে দু:স্থদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার পিরোজপুরের বেকুটিয়া ফেরী ঘাটে এ খাদ্য বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারি, জেলা ইপিআই সুপারভাইজার মো. তৈয়ব আলী প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিক্ষের হাতে জেলে নিহত »
