প্রধান সূচি

পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নির্দেশক্রমে চলমান চোরাচালান ও মাদক উদ্ধার অভিযানে রবিবার পিরোজপুর জেলার সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের মাছিমপুর এরাকার ইয়াছিন খাঁর পোল সড়কের বলেশ্বর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম খান (২৭), আবদুল্লাহ আল মামুন সজিব (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসাইন জসিম, এএসআই মো. ওয়ালীউল্লাহ্, কনস্টেবল মো. মনির হোসেন, মো. রেজওয়ান হাওলাদার, মো. আ. রাজ্জাক রিয়াজ খান এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial