Monday, April 26th, 2021
স্বরূপকাঠীতে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী প্রতি ৩ হাজার টাকা, মানবিক ও বানিজ্যিক বিভাগে শিক্ষার্থী প্রতি ২ হাজার ৭৫০ টাকা করে ফি নেয়া হয়েছে। ফি আদায়ে কোন শিক্ষার্থীদের রশীদ দিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাদল কুমার নাগ বলেন, “কত ফি নেয়া হয়েছে তা একমাত্র বোর্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কাছে জবাবদিহি করতে রাজি না। অতিরিক্ত ফি নেয়ার ব্যপারে কেউ আপনাদের বলে থাকলে পারলে আমার সামনে আনেন।” নাম নাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে লোহার পুলের লাখ লাখ টাকার মালামাল বেহাত হয়ে যাচ্ছে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বিভিন্ন খালের ওপর থেকে উত্তোলন করা পুরাতন লোহার পুলের মালামালের একটি অংশ বেহাত হয়ে যাচ্ছে। প্রতিবছর পুল স্থানান্তরের নামে লাখ লাখ টাকার লোহা লক্কর আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে। এলজিইডি, ত্রাণ দপ্তরসহ সরকারের বিভিন্ন উন্নয়ন সংস্থা খালের উপর গার্ডার (পাকা) ব্রিজ নির্মান করেন। আর সেখানে থাকা পুরাতন পুলের রেল পোস্ট, জয়েস্টসহ মূল্যবান লোহা লক্কর তালিকা করে স্থানীয় ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করার কথা। কিন্তু পুরাতন মালামাল উত্তোলন করার পর থেকে ধাপে ধাপে এর একটি অংশ আত্মসাৎ করা হয়। কিছু জনপ্রতিনিধি, এলজিএসপিসহ অন্যান্য প্রকল্পের কাজে পুরাতনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ভান্ডারিয়ায় সোমবার দুপুরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাকালীন সময়ে কর্মহীন ৩৫টি পবিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর খাদ্য তহবিল থেকে জনপ্রতি ৫ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, ৫০০ গ্রাম চিড়া এবং ৫০০ গ্রাম মুড়ি বিতরণ করা হয়। এসময় ইউএনও মো. নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৗহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌবাহিনী অভিযানে অবৈধ জাল জব্দ
বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ “কর্ণফুলী” এর নেতেৃত্বে পরিচালিত জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি-২০২১ অভিযানে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৫ দিনে পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন নদ-নদী থেকে ২০ লাখ ৬০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত এসব জালের মূল্যে প্রায় ৫ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানে দেশের বিভিন্ন নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী অপারেশন পরিচালনা করছে। আগামী ৩০ জুন পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং মৎস্য কর্মকর্তারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সোনালী ব্যাংকের এটিএম উদ্বোধন
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় কম্পাউন্ডে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় এ বুথ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথ উদ্বোধন করেন। এ সময় পিরোজপুর সোনালী ব্যাংকের এজিএম বিবাস চন্দ্র হালদার, শাখা ব্যাবস্থাপক মহিউদ্দিন তালুকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে
বৈরি আবহাওয়া ও ইট ভাটার দূষনের পরও পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর ফলন ভাল হয়েছে। বোরোর আশানারূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী। খামারের বোরো ধান পাঁকা শুরু হয়েছে ও কর্তন চলছে। খামার সূত্রে জানা গেছে, চলতি বোর মৌসুমে খামারে ৫১ একর জমিতে ধানের আবাদ হয়েছে। এরমধ্যে ২০ একর জমিতে ব্রি ধান-৫০ এবং ৩১ একর জমিতে বিনা ধান-১০ ধানের আবাদ করা হয়েছে। ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোয়া-ছাইয়ের দূষনে ১০ একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এ প্রতিকূল আবহাওয়া পরও বোরোরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিক্ষের হাতে জেলে নিহত
জেলার ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে পরেশ হাওলাদার ৬০ নামের এক জেলে নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হল- একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদার (২৫)। থানা পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে মাছ ধরার জন্য জাল পাততে যায় নিয়ে নির্মল হাওলাদার, তার ছেলে সুব্রত হাওলাদার এবং মাধব চন্দ্রবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দু:স্থদের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে পিরোজপুরে দু:স্থদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার পিরোজপুরের বেকুটিয়া ফেরী ঘাটে এ খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারি, জেলা ইপিআই সুপারভাইজার মো. তৈয়ব আলী প্রমুখ।
পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নির্দেশক্রমে চলমান চোরাচালান ও মাদক উদ্ধার অভিযানে রবিবার পিরোজপুর জেলার সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের মাছিমপুর এরাকার ইয়াছিন খাঁর পোল সড়কের বলেশ্বর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম খান (২৭), আবদুল্লাহ আল মামুন সজিব (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসাইন জসিম, এএসআই মো. ওয়ালীউল্লাহ্, কনস্টেবল মো. মনির হোসেন, মো. রেজওয়ান হাওলাদার, মো. আ. রাজ্জাক রিয়াজ খান এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক পিরোজপুর সদর থানায়বিস্তারিত পড়ুন
