প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিক্ষের হাতে জেলে নিহত

জেলার ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে পরেশ হাওলাদার ৬০ নামের এক জেলে নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হল- একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদার (২৫)।

থানা পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে   স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে মাছ ধরার জন্য জাল পাততে যায় নিয়ে নির্মল হাওলাদার, তার ছেলে সুব্রত হাওলাদার এবং মাধব চন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ন মিস্ত্রী। এর আগেই ওই একই স্থানে বেসন জাল পাতেন পরেশ মিস্ত্রি। পরেশের পাতা জালের সামনে ওই তিনজন বাঁধা জাল পাততে শুরু করলে নিষেধ করেন পরেশ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনজনে ক্ষিপ্ত হয়ে জেলে পরেশ হালদারকে এলোপাথারি মারধর শুরু করলে পরেশ হালদারের মৃত্যু হয়।

ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষ জেলেদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial