প্রধান সূচি

যাতায়াতের পথে কাঁটা দিয়ে বেড়া !

পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিট, লুটপাট ও বাড়ী-ঘর ভাংচুর করে যাতায়াতের পথে কাঁটা দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছে ৩টি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর জেলে পাড়ায়।
অভিযোগে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের বাড়ীর উঠানের উপর দিয়ে জোরপূর্বক অবৈধভাবে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী উজ্জল বিশ্বাস গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে উজ্জ্বল বিশ্বাস, দিপক বিশ্বাস, সুবোল বিশ্বাস, অসীম বিশ্বাস, রবীন বিশ্বাস, মাধুবী, সম্পা, সুচন্দা, বিথী বিশ্বাসসহ ৮/১০জন বিষ্ণু বিশ্বাসের বাড়ীর রাস্তায় ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করতে গেলে বিষ্ণুর পরিবারের লোক বাঁধা দিলে তারা বাড়ীতে হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর ও লুটপট করে। এ সময় বিষ্ণু বিশ্বাসের বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিলনা। প্রতিপক্ষরা প্রিয়াংকা (১৬), কেয়া (২২) ও পার্বতীসহ কয়েকজনকে মারপিট করে আহত করে। তাদেরকে পাইকগাছা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরপর প্রতিপক্ষরা বিষ্ণু বিশ্বাসসহ তিন পরিবারের যাতায়াতের পথে বাঁশ ও বড়ই গাছের কাঁটাযুক্ত ডাল দিয়ে ঘেরা বেড়া দিয়ে দেয়। ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ দীপক কুমার (ভুধর) বিশ্বাস বলেন, বিষ্ণু বিশ্বাসরা তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। পথ দিয়ে তারা চলাচল করে। আমাদের জায়গায় আমরা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। তারা কোথা দিয়ে যাতায়াত করবে তা আমরা জানিনা।
এ বিষয়ে ওসি মো. এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial