প্রধান সূচি

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভান্ডারিয়ায় সোমবার শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial