স্বরূপকাঠীতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রাভেলস অফ বাংলাদেশ (নারীর চোখে বাংলা) এর উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে র্যালী শেষে স্বরূপকাঠী পাইলট ও আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক মুনিয়া বিনতে রফিকের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম, আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মিথুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
Please follow and like us:
« জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে খনন করা হচ্ছে ৮৮ পুকুর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত »
