Monday, March 8th, 2021
ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভান্ডারিয়ায় সোমবার শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রাভেলস অফ বাংলাদেশ (নারীর চোখে বাংলা) এর উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে র্যালী শেষে স্বরূপকাঠী পাইলট ও আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মুনিয়া বিনতে রফিকের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম, আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মিথুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে খনন করা হচ্ছে ৮৮ পুকুর
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীর মিষ্টি পানির চাহিদা মেটাতে সুন্দরবনে খনন ও পুন:খনন করা হচ্ছে ৮৮টি পুকুর। একইসঙ্গে ৩০টি পুকুরে পাকা ঘাট নির্মাণ করা হচ্ছে। সুন্দরবনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী ও খালের লবনাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় ক্ষতি প্রভাব পড়েছে বন্যপ্রাণী ও কম লবন সহিষ্ণু গাছের উপর। বিশ্বের একক বৃহত্তর ম্যানগ্রোভ বন সন্দুরবন। জীববৈচিত্রে ভরা এ বন তাই ক্ষতি পরিমাণ কমিয়ে জীব বৈচিত্র রক্ষায় বনে ভিতর এসব পুকুর বন্যপ্রাণীসহ সুন্দরবনে থাকা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনের ভেতরে যাওয়া বনজীবী ও পর্যটকদেরও সুপেয় পানির চাহিদা মেটাবে। জলবায়ু ষ্ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এসব পুকুর খননবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত : আহত-১
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আজ সোমবার মুবিন রাজ বাঁধন (২৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় নামজুল নামের তার অপর এক বন্ধু আহত হয়েছে। নিহত মুবিন উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে এবং বরিশাল চাখার কলেজের মার্স্টাস প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে মুবিন ও তার বন্ধু নাজমুল পুকুরে মাছ শিকার করার প্রস্তুতি নেয়ার জন্য পুকুর পাড় থেকে মূল সড়কে ওঠার সময় পার্শবর্তী কাঠালিয়া উপজেলা থেকে ভান্ডারিয়ার চরখালীগামী একটি মালবাহী ট্রাক দ্রুতগতিতে এসে ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়ার স্থানীয়বিস্তারিত পড়ুন
