বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পাইকগাছায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পাইকগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মো. রশিদুজ্জামান মোড়ল, মো. শিহাব উদ্দিন ফিরোজ বুলু, বিভূতি ভূষণ সানা, বাবু কৃষ্ণ পদ মন্ডল, এস এম শামসুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, গাজী আ. রাজ্জাক রাজু, শেখ জাকির হোসেন লিটন, মো. আ. সালাম কেরু, এস এম শাহাবুদ্দিন শাহিন, মো. জসিম উদ্দিন বাবু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, জগদীশ চন্দ্র রায়, মো. ইউনুস আলী মোড়ল, মো. অহেদুজ্জামান, এস এম শাহাবুদ্দিন শাহিন, মো. জসিম উদ্দিন বাবু আবু সাঈদ কালাই, আ. ওয়াব বাবলু, দ্বীজেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
