প্রধান সূচি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পিরোজপুরে  রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ।
দুপুর ১২ দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক টিটু, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial