Sunday, December 6th, 2020
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পিরোজপুরে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। দুপুর ১২ দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু,বিস্তারিত পড়ুন
