প্রধান সূচি

Monday, December 7th, 2020

 

রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মূলতবী সভার মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এর আগে রবিবার কোরাম পূর্ণ না হওয়ায় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম মুলতবী করা হয়। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের নির্দেশনায় ও ইউনিটের সিনিয়র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এম রব্বানী ফিরোজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট সৈয়দ শাহ আলম, আজিবন সদস্য ও পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু,বিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশাসন ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের বহুমূখি কর্মসূচির অংশ হিসেবে “ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ- আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশাসন ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের কার্যালয়ে মহিলা পরিষদের  সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন


জনসেবার লক্ষ্যে পৌর কাউন্সিলর পদে নির্বাচন করতে চান সমাজসেবক কৃষ্ণ কান্ত দাস

স্বরূপকাঠি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদকাল প্রায় শেষের দিকে। তবে নির্বাচনের তপসিল ঘোষণা এখনও না হলেও এরই মধ্যে স্বরূপকাঠি পৌর নির্বাচনের আমেজ বইছে সর্বত্র। আসন্ন স্বরূপকাঠি পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই। এরইমধ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষণা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কৃষ্ণ কান্ত দাস। কৃষ্ণ কান্ত দাস ওই ওয়ার্ডের শিক্ষক বাদল দাসের ছোট ছেলে। তারুন্যর প্রতীক কৃষ্ণ কান্ত দাস, মহামারি করোনাভাইরাস থেকে শুরু করে অধ্যবদি সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে চলছেন। দিচ্ছেন নানা প্রকার দান অনুদান। তারবিস্তারিত পড়ুন


পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী-২০২১ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ শতাব্দী ১ যুগ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী-২০২১ আয়োজনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এবং বিদ্যালয ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মাঝি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খাইরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। সভারবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পাইকগাছায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পাইকগাছায় আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মো. রশিদুজ্জামান মোড়ল, মো. শিহাব উদ্দিন ফিরোজ বুলু, বিভূতি ভূষণ সানা, বাবু কৃষ্ণ পদ মন্ডল, এস এম শামসুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, গাজী আ. রাজ্জাক রাজু,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial