রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মূলতবী সভার মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এর আগে রবিবার কোরাম পূর্ণ না হওয়ায় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম মুলতবী করা হয়।
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের নির্দেশনায় ও ইউনিটের সিনিয়র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এম রব্বানী ফিরোজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট সৈয়দ শাহ আলম, আজিবন সদস্য ও পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আজিবন সদস্য ও জেলা পরিষদ সদস্য বাবলু জোমাদ্দার, ইউনিট লেভেল কর্মকর্তা ইকবাল মাসুদ, যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভসহ ইউনিটের আজীবন সদস্য, বার্ষিক সদস্য এবং ইয়ুথ ও সেচ্ছাসেবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
