মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি এবং নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি বালাই ব্যবস্থাপনা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণের আয়োজন করে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। কৃষিই সমৃদ্ধি শ্লোগানে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার মোংলায় শুরু হয় দুই দিনব্যাপী এই কৃষক-কৃষাণী প্রশিক্ষণ। এতে স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাইকগাছার কপিলমুনি সফর কাল »
