Tuesday, December 8th, 2020
পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে স্মৃতিচারণমূলক আড্ডা অনুষ্ঠিত
৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে মুক্ত দিবসের স্মৃতিচারণমূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের ছাদে অনুষ্ঠিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ সময় পিরোজপুর মুক্ত দিবস এবং মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। আড্ডা অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
উপকূলের প্রাচীন মৎস্য বন্দর পিরোজপুরের পাড়েরহাট বিপুল সম্ভাবনাময়
উপকূলে শতবর্ষ প্রাচীন মৎস্য বন্দর পিরোজপুরের পাড়েরহাটকে ব্লু-ইকোনমি ধারণার প্রেক্ষাপটে নতুন করে গড়ে তোলা হচ্ছে। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় সমৃদ্ধির মূলধারায় সম্পৃক্তির অপার সুযোগ রয়েছে এই মৎস্য বন্দরটিকে ঘিরে। এখানে যেমন রয়েছে জেলে বসতি, শতবর্ষ প্রাচীন বাজার এবং বেসরকারি মৎস্য অবতরণকেন্দ্র, বরফ কল, মিনি ডকইয়ার্ড, ওয়ার্কশপ ইত্যাদি। পাশাপাশি বর্তমানে নির্মাণাধীন রয়েছে বিএফডিসি’র আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র, পরিকল্পনাধীন রয়েছে সার্ভিলেন্স চেকপোস্ট। সুযোগ রয়েছে ফিশ ইকোনমিক জোন স্থাপন, শুটকি পল্লী প্রতিষ্ঠা, বড় ডকইয়ার্ড, হিমাগার নির্মাণের। পিরোজপুরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও দুবলা ফিশারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম বলেন,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেসের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মকবুল হোসেন মুন্সীর সার্বিক সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্রের সঞ্চালণে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ১২জনকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি ১২ ব্যক্তিকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১ হাজার ১শ’ টাকা জরিমানা করেন। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের সাফল্য কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য বিজয়ের মাসে আমাদের আবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মঙ্গলবার পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন হল মিলানয়তনে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যাকান্ডের পর বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিলো।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। রায়ে আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেছে। তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত মো. হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে হালিম। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়েবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে রূপান্তরের কর্মসূচি পালন
ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় মঙ্গলবার রূপান্তর সংস্থার আয়োজনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস-২০২০ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা এবং বাল্যবিয়ে বন্ধের দাবীতে সকালে উপজেলার সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপজেলা প্লাটফর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহিদা আকতার ইউপি সদস্য, ফাহমিদা মুন্নি নারী নেত্রী এবং মাকসুদা আকতার আহবায়ক উপজেলা প্লাটফর্ম সদস্য এবং রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার মো. শফিকুল আজম। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার যে আইন প্রনয়ণ করেছেন তা যথাযথবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাইকগাছার কপিলমুনি সফর কাল
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এক দিনের সফরে কাল ৯ ডিসেম্বর খুলনার পাইকগাছার কপিলমুনিতে আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী এ দিন দুপুর ১২টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন, রায় সাহেব বিনোদ বিহারী সাধুর বাড়িতে স্থাপিত রাজাকার ক্যাম্প পরিদর্শন এবং বেলা একটায় মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন করবেন। মন্ত্রী বিকেল ৩টায় কপিলমুনি হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান এবং বিকেল ৫টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চুকনগর ত্যাগ করবেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জনপ্রশাসনবিস্তারিত পড়ুন
মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি এবং নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি বালাই ব্যবস্থাপনা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণের আয়োজন করে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। কৃষিই সমৃদ্ধি শ্লোগানে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার মোংলায় শুরু হয় দুই দিনব্যাপী এই কৃষক-কৃষাণী প্রশিক্ষণ। এতে স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
