প্রধান সূচি

পিরোজপুরে ৪৪৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

পিরোজপুরের ৭টি উপজেলায় এ বছর ৪৪৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদ এ তথ্য জানায়।
পিরোজপুর শহরের আখড়া বাড়ি মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক গোপাল বসু জানান, জেলার সদর উপজেলায় ৫৭টি, নাজিরপুরে ১২০টি, নেছারাবাদে ৯৯টি, কাউখালীতে ২৫টি, ভান্ডারিয়ায় ৪৩টি, মঠবাড়িয়ায় ৮২টি এবং ইন্দুরকানীতে ২২ মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকার নির্দেশিত সকল নিয়ম মেনেই তারা এ বছর পূজা উদযাপন করবেন বলে জানান।
জেলা পূজা উদযাপন পরিষদের এ নেতা আরও জানান, সরকার প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দিয়েছে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা পূজা মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সুষ্ঠভাবে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল পদক্ষেপ গ্রহন করেছে তাতে তারা খুবই সন্তুষ্ট বলেও জানান গোপাল বসু।
এ সময় সংগঠনটির সভাপতি বিমল চন্দ্র মন্ডলসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial