Thursday, October 22nd, 2020
পিরোজপুরে ৪৪৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
পিরোজপুরের ৭টি উপজেলায় এ বছর ৪৪৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদ এ তথ্য জানায়। পিরোজপুর শহরের আখড়া বাড়ি মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক গোপাল বসু জানান, জেলার সদর উপজেলায় ৫৭টি, নাজিরপুরে ১২০টি, নেছারাবাদে ৯৯টি, কাউখালীতে ২৫টি, ভান্ডারিয়ায় ৪৩টি, মঠবাড়িয়ায় ৮২টি এবং ইন্দুরকানীতে ২২ মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকার নির্দেশিত সকল নিয়ম মেনেই তারা এ বছর পূজা উদযাপন করবেন বলে জানান। জেলা পূজা উদযাপন পরিষদের এ নেতা আরও জানান, সরকার প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সকালে হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলাবিস্তারিত পড়ুন
কাউখালীতে পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক হারুনকে সংবর্ধনা
পিরোজপুরের কাউখালীর ইউ.সি.সি.এ.লি: (বিআরডিবি) এর চেয়ারম্যান হারুন অর রশীদ খান বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কাউখালী ইউ.সি.সি.এ.লি: এবং বিআরডিবি’র কর্মকর্তা কর্মচারী ও সমবায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, এম. ফায়জুর রহমান সেলিম. অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, শিক্ষক লিটন কর প্রমুখ।বিস্তারিত পড়ুন
