প্রধান সূচি

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সকালে হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রহমান, জিওবি ইউনেসেফ এর টিম লিডার আ. সালাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial