পাইকগাছায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
পাইকগাছায় আগামী ২০ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনুষ্ঠিতব্য উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপনির্বাচনে দলীয় প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার এমপি মো. আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা, তোরখাদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শরীফুদ্দীন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, অধ্যাপক নিমাই রায়, অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ-উল্লাহ, এডভোকেট ফরীদ উদ্দীন, এডভোকেট শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, এমএ রিয়াজ কচি, জয়ন্তী রানী সরকার, সাবিনা ইয়াসমিন, শিরীন শারমিন। বক্তব্য রাখেন, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য আ. মান্নান গাজী, মুক্তিযুদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, আবু সাঈদ, সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, আ. মজিদ গোলদার, কওসার আলী জেয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, মনছুর আলী গাজী, ইকবাল হোসেন খোকন, নির্মল অধিকারী, গোলাম মোস্তফা, নির্মল বৈদ্য, হেমেশ মন্ডল, শংকর দেবনাথ, শেখ আনিছুর রহমান মুক্ত, মাসুমা বেগম, এডভোকেট আবুল কালাম আজাদ, আফি আজাদ বান্টি, ময়না বেগম, রনি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমরা কারও ব্যক্তি বা নেতার অনুসারী নই, আমরা সকলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আদর্শের অনুসারী। নির্বাচনে তৃনমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দল মনোনীত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর নৌকা প্রতিকের বিজয় এনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দেওয়া হবে।
