প্রধান সূচি

Thursday, October 1st, 2020

 

শেখ হাসিনার আমল সমকালীন বিশ্বে স্বর্ণালী অধ্যায় : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সমকালীন বিশ্বে শেখ হাসিনার রাজনৈতিক ও ক্ষমতায় থাকা আমল একটা স্বর্ণালী অধ্যায়। এ অধ্যায় কেউ কোনদিন স্পর্শ করতে পারবে না। বাঙালী জাতির পরিত্রাণদাত্রী শেখ হাসিনা। তিনি শাসক হিসেবে আদর্শ, রাজনীতিক হিসেবে আদর্শ। আওয়ামী লীগের  সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয় অতিক্রম করে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। শেখ হাসিনার আমল ইতিহাসের অনন্য অধ্যায় হিসেবে সূচিত।” বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন


শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সারাদেশের কওমী মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কোনো ধরণের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।


ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন ॥ মেয়র পদে সম্ভাব্য প্রার্থী দুই জন

সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দেশের সকল স্থানে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ধাপে ধাপে নির্বাচন শুরু হওয়ার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী দুইজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হচ্ছেন জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী গোলাম সরওয়ার জোমাদ্দার এবং আওয়ামী লীগের প্রার্থী ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার। গোলাম সরওয়ার জোমাদ্দার সাবেক ৬নং ভান্ডারিয়া সদর ইউনিয়নের টানা চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি পৌরসভার কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা সদরের বিভিন্ন স্কুল,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

পাইকগাছায় আগামী ২০ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনুষ্ঠিতব্য উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপনির্বাচনে দলীয় প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার এমপি মো. আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


মাদক ব্যবসা ও ভূমি দখলের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ায় মোংলার সুন্দরবন ইউনিয়নের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারী চক্রের সদস্যরা। এ ঘটনায় থানা অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত ব্যক্তি এবং স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে দিগরাজ এলাকায় বিভিন্ন ব্যক্তির ভূমি জোরপূর্বক দখল করে নিয়েছে একই এলাকার ইসলাম শিকারী গং। তাদের বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের অভিযোগও। তাদের নিকটআত্মীয় মোংলার মাদক সম্রাট মুকুল শিকারীকে কয়েকদিন আগে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ এখনো চলছে শিকারী গংদের মাদক বেচাকেনার কারবার। মোংলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সিও অফিস চত্বরে ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশী পিরোজপুর জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ২০১৪ স্থাগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশী পিরোজপুর জেলা কমিটির আহবায়ক দিপংকর সরকার সুজন, যুগ্ন আহবায়ক শারমিন আক্তার, সদস্য শফিকুল ইসারম, পলাশ মজুমদার, মৌমিতা বড়াল, রাজিয়া আক্তার ও সাথী আক্তার। বক্তারা সরকারের কাছে ২০১৪ স্থাগিত (২০১৮বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কলাখালীতে যুব স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে বৃক্ষরোপণ

পিরোজপুর সদর উপজেলার  কলাখালী ইউনিয়নে যুব স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের পুখরিয়া গার্লস স্কুল মাঠে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিসিক কর্মকর্তা মনিরুল ইসলাম খান, পুখরিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনায়েত কবির খান, যুব স্বেচ্ছাসেবক টিমের সভাপতি রানেল হাওলাদার, ইউপি সচিব সন্তোষ বড়াল, ৮নং ওয়ার্ডের মেম্বার আসাদ খান, স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো. জামিল হোসেন, রুমান হাওলাদার, উত্তম কুমার মৃধা, আল-আমিন হাওলাদার, রাশেদুল ইসলাম, কামাল হোসেন, রিফাত মোল্লা, রিয়াদউজ্জামান, দেব মৃধা, ফরহাদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial