প্রধান সূচি

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত সাত দফা ছুটি বাড়ানো হয়েছে।
সারাদেশের কওমী মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কোনো ধরণের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial