পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন
“নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন করা হয়েছে।
ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে মঙ্গলবার পিরোজপুর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের সভাকক্ষে পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ প্লাটফরম গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্লাটফরমের সাথে উপজেলা প্রশাসন এক সাথে কাজ করবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা এই সামাজিক ব্যাধি রোধ করতে পারবো বলে আমি আশাবাদি।
সভায় বক্তব্য রাখেন, এডভোকেট বাহাদুর হোসেন, আরবিএফ নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, উদীচী শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ আবু, ইউপি সদস্য রিপা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরদার এবং একাডেমিক সুপারভাইজার মো. আমির হোসেন। সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তরের পিরোজপুর প্রকল্প কর্মকতা মো. শফিকুল আজম।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা প্লাটফরম গঠন করা হয়।
সভায় নারীনেত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
