প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিশু ফোরাম ও যুব ফোরামের স্মারকলিপি প্রদান

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর ভান্ডারিয়া শাখা কর্তৃক সংগঠিত শিশু ফোরাম ও যুব ফোরাম এর কল্যাণে করোনাকালীন সময়ে ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্ধ রাখার দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পৃথকভাবে এ স্মারক লিপি প্রদান করেন শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ। উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদারে কাছে স্মারকলিপি প্রদান করেন তেলিখালী যুব কল্যাণ সদস্য মো. মোস্তাকিন তালুকদার। ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন ইকড়ি শিশু ফোরামের সদস্য পূর্ণিমা কর্মকার, ১নং ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিমের কাছে ভিটাবাড়িয়া শিশু ফোরামের সদস্যরা স্মারকলিপি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন ভান্ডারিয়া এপি’র প্রোগ্রাম অফিসার আগষ্টিন সরকার, প্রোগ্রাম অফিসার মানিক হালদার, সিপিঅফিসার স্বপন ফলিয়া, লিটন রায় প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial