Tuesday, July 28th, 2020
কাউখালীতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের উদ্যোগে চার মাস ব্যাপী বিনামূল্যে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমদ সুমন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনের প্রয়াস চালিয়ে যাওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করোনাভাইরাস মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাস আমাদেরকে কিছুটা পিছিয়ে দিলেও, আমাদের জনগণ যাতে খাদ্য সংকটে না ভোগে তা নিশ্চিত করতে মহামারির মধ্যেও কৃষিতে অর্জিত উৎপাদন বৃদ্ধির যে ধারা তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সাপ্তাহিক বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ভান্ডারিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী কোরবানির পশুরহাট শেষ মুহুর্তে জমে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় এবার গরু-ছাগলের দাম অনেক কম। তবে পুলিশের টহল কার্যক্রম চললেও কোন হাটেই মানা হচ্ছে না করোনাকালীন স্বাস্থ্য বিধি। উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নে শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও ইকড়ি বাজারে আসন্ন ঈদুল আযহা’কে সামনে রেখে ব্যাপক পশুর সমাগম ঘটেছে। তবে ক্রেতার উপস্থিতি কম রয়েছে। মঙ্গলবার বাজার পরিদর্শনে গিয়ে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পশুর দাম তুলনামুলক অনেকটা কম। গড়ে ২৫ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে মিলছে ভালো মানের গরু। তবে উপজেলায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চিংড়ি মাছে কৃত্রিম ওজন বৃদ্ধি করে ক্রেতাদের সাথে প্রতারণা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় চিংড়ি মাছের মধ্যে ম্যাজিক বল ঢুকিয়ে মাছের ওজন বৃদ্ধি করে ক্রেতাদের সাথে প্রতরণা করছে বাজারের মনিষা ফিসিং হাউজের লোকজন। ওই আড়তের অধিকাংশ মাছই ফরমালিন দেওয়া পচা বার্মিজ রুই, চিংড়ি, কাতল সরবারহ হয়ে থাকে। তাও অনেক সময় বিক্রি হয় বাজার দামের তুলনায় অধিক দামে। ওই আড়ত থেকে মাছ কিনে ধোকায় পরেছে অধিকাংশ ক্রেতা। আর এ কারণে বছরে দুই একবার জরিমানাও দিয়েছে আড়তের সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় এবারও মনীষা মাছের আড়তের স্বপন নামে এক মাছ ব্যবসায়ী এবারও গুনেছেন ১০ হাজার টাকা জরিমানা। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন
“নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন করা হয়েছে। ইউএসএইড এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে মঙ্গলবার পিরোজপুর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের সভাকক্ষে পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ প্লাটফরম গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিশু ফোরাম ও যুব ফোরামের স্মারকলিপি প্রদান
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর ভান্ডারিয়া শাখা কর্তৃক সংগঠিত শিশু ফোরাম ও যুব ফোরাম এর কল্যাণে করোনাকালীন সময়ে ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্ধ রাখার দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পৃথকভাবে এ স্মারক লিপি প্রদান করেন শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ। উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদারে কাছে স্মারকলিপি প্রদান করেন তেলিখালী যুব কল্যাণ সদস্য মো. মোস্তাকিন তালুকদার। ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন ইকড়ি শিশু ফোরামের সদস্য পূর্ণিমাবিস্তারিত পড়ুন
প্রান্তিক জনগোষ্ঠীকে রূপান্তরের আর্থিক সহায়তা প্রদান
বাগেরহাট ও খুলনায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আর্থিকভাবে পিছিয়েপড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে দুই হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। খুলনা মহানগর এবং বাগেরহাট পৌরসভাসহ ১০টি ইউনিয়নের এই পিছিয়েপড়া নারী ও পুরুষদের আত্মনির্ভরশীল করতে বেসরকারি উন্নয়ন সংস্থা এই উদ্যোগ নিয়েছে। বাগেরহাটে এই নগদ অর্থ সহায়তার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আর্থিক সহায়তা পাওয়াদের মধ্যে রয়েছে ঋষি, ডোম, খ্রিষ্টান, যৌনকর্মী, হিজড়া, আদিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও বিধবা। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরবিস্তারিত পড়ুন
চুরির ভুল তথ্য প্রচার করায় মোংলা বন্দরে বিদেশী জাহাজকে জরিমানা
মোংলা বন্দরে অবস্থানরত অবস্থায় চুরি হওয়ার ভুল তথ্য প্রচার করায় এম.ভি সিনা-৫ নামক একটি বিদেশী গ্যাসবাহী জাহাজকে ৫শ’ ইউএস ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ২৪ জুলাই মোংলা বন্দরের পশুর চ্যানেলের হিরণ পয়েন্টে অবস্থানরত ছিল এম.ভি সিনা-৫ জাহাজটি। ওই দিন দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র জাহাজটির স্টোর রুম ভেঙ্গে চারটি মুরিংরোপ চুরি করে নিয়ে যায় বলে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন জাহাজটির ক্যাপ্টেন। তাৎক্ষনিকভাবে ওই জাহাটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া শিপিং’ এজেন্সী ক্যাপ্টেনের বরাত দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে চুরির বিষয়টি অবহিত করেন। এরপর চুরি হওয়ার বিষয়টি স্থানীয় শিপিংবিস্তারিত পড়ুন
মোংলায় উত্তরা ব্যাংক ক্যাশিয়ার জিয়াউর রহমান সাময়িক বরখাস্ত
গ্রাহকের টাকা জমা না দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগে উত্তরা ব্যাংক মোংলা শাখার ক্যাশিয়ারকে সাসপেন্ডসহ অনত্র বদলি করা হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলেও বিষয়টি গোপন রেখেছে শাখা ম্যানেজার। এদিকে, ব্যাংক ম্যানেজার ওই ক্যাশিয়ারের পক্ষ নেয়ায় খোদ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ গ্রাহকের মধ্যে নানা প্রশ্ন ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। খোঁজ খবরে জানা গেছে, এক গ্রাহক নিজ একাউন্টে টাকা জমা দেয়ার সময় ভুলবসত ১০ হাজার টাকা বেশি জমা দেন। ব্যাংক ক্যাশিয়ার মো. জিয়াউর রহমান কৌশলে বাড়তি টাকা সরিয়ে জমা রশিদে স্বাক্ষর ও সিল দিয়ে ওই গ্রাহককে বিদায় করে দেন। এরপরবিস্তারিত পড়ুন
