পাইকগাছায় প্রতারক শান্ত আটক
পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের ইউনূসের ছেলে সুমন গাজী ও রুহুল আমিন হাওলাদারের ছেলে শাহীনকে বিমান বাহিতে চাকুরি দেয়ার নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মনিরুজ্জামান শান্ত নামে এক প্রতারককে পাইকগাছা থানার ওসি এজাজ শফী সু-কৌশলে আটক করেছেন।
প্রতারক শান্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলাকাঠি গ্রামের আফসার আলীর ছেলে। সে লেখা পড়ার কারনে খুলনার দৌলতপুর বিজিবি চেক পোষ্ট ২১ পদাতিক এর বিপরীত শেখ শওকত কমিশনারের বাড়ীতে থাকে।পরিচয় দেয় সে বিমান বাহিনীর অফিস সহায়কের চাকরি করে।
ঐ একই পদে চাকরি পাইয়ে দেবে এ চুক্তিতে পাইকগাছার বাইনচাপড়ার ইউনুছের ছেলের বাবদ সাড়ে ৩ লক্ষ ও রুহুল আমিন হাওলাদারের ছেলে শাহীন বাবদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এরপর নানা তাল বাহানা করায় ২০ জুলাই প্রতারক শান্তকে ইউনুছের বাড়ীতে ডেকে আনা হয় কৌশলে। সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ ছবি জানান, তার নামে ৪০৬ ৪২০ ধারায় মামলা হয়েছে।
