প্রধান সূচি

Thursday, July 23rd, 2020

 

পিরোজপুরে সাংবাদিক-ডাক্তারসহ নতুন করে আক্রান্ত ৪৯ ॥ জেলায় মোট আক্রান্ত ৫৯৭

পিরোজপুরে সাংবাদিক, ডাক্তারসহ নতুন করে ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯৭ জন। বুধবার রাতে নতুন আক্রান্তদের রিপোর্ট পাওয়া গেছে বলে জানান পিরোজপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী। তিনি জানান, জেলার নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে সদর উপজেল ও সদর হাসপাতালের ১৭ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৮ জন এবং নাজিরপুর উপজেলায় ১ জন রয়েছে। পিরোজপুরে নতুন আক্রান্তদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণবিস্তারিত পড়ুন


৪ মাস ধরে বিদ্যালয়ে একা থাকছেন শিক্ষিকা ॥ রাতের আধারে গেট খুলে বখাটেদের হানা

৪ মাস ধরে একটি বিদ্যালয় ভবনে এক শিশু সন্তানকে নিয়ে থাকছেন ২৬ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। গত মার্চ মাস থেকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মধ্য চরণী পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চতুর্থ তলায় চার বছরের শিশু সন্তানকে নিয়ে থাকছেন রুমি আক্তার নামের ওই সহকারী শিক্ষিকা। তবে ওই বিদ্যালয়ে চারপাশে নেই কোন নিরাপত্তা দেওয়াল। ফলে প্রতিদিনই বখাটেদের আড্ডা হয় আশ্রয়কেন্দ্র সংযুক্ত ওই বিদ্যালয় ভবনের নিচতলায়। সর্বশেষ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নকল চাবি দিয়ে বিদ্যালয় ভবনের মূল গেটের তালা খুলে স্থানীয় ৫ বখাটে প্রবেশ করে। পরবর্তীতে ওই শিক্ষিকার ডাক চিৎকারেবিস্তারিত পড়ুন


করোনা জয় করলেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন

করোনাকে জয় করলেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। বুধবার রাতে নতুন করে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই সুসংবাদ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। এরআগে গত ১২ জুলাই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছিল। জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে, মানুষকে ঘরমুখী করতে, ভ্রাম্যমান বাজার, সেবার নৌকা, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বাজার নিয়ন্ত্রণ ও গণপরিবহন বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অসহায় মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, গ্রামে গ্রামে গিয়ে সবজি চারা রোপনসহ প্রায় চার মাস দিন-রাতবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ২ জেলেকে জরিমানা : কারেন্ট জাল জব্দ

ইন্দুরকানীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে ২ জেলেকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ উপজেলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মিজানুর রহমান এবং ইন্দুরকানী কালাইয়া গ্রামের আবুল কালাম নামে দুই জেলেকে আটক করেন। পরে ওই দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া আটককৃত কারেন্ট জাল উপজেলার লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই দিনমজুরের নাম আবুল কালাম হাওলাদার (৩৫)। তিনি জোলাগাতী গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিন শিয়ালকাঠী গ্রামের মিজানুর রহমানের একটি রেইনট্রি কাটার কাজ করছিলেন আবুল কালাম। হঠাৎ গাছের ডাল থেকে পা ফসকে পড়ে যায় কালাম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গাছ থেকে পড়েবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রতারক শান্ত আটক

পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের ইউনূসের ছেলে সুমন গাজী ও রুহুল আমিন হাওলাদারের ছেলে শাহীনকে বিমান বাহিতে চাকুরি দেয়ার নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মনিরুজ্জামান শান্ত নামে এক প্রতারককে পাইকগাছা থানার ওসি এজাজ শফী সু-কৌশলে আটক করেছেন। প্রতারক শান্ত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলাকাঠি গ্রামের আফসার আলীর ছেলে। সে লেখা পড়ার কারনে খুলনার দৌলতপুর বিজিবি চেক পোষ্ট ২১ পদাতিক এর বিপরীত শেখ শওকত কমিশনারের বাড়ীতে থাকে।পরিচয় দেয় সে বিমান বাহিনীর অফিস সহায়কের চাকরি করে। ঐ একই পদে চাকরি পাইয়ে দেবে এ চুক্তিতে পাইকগাছার বাইনচাপড়ার ইউনুছের ছেলের বাবদ সাড়ে ৩বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial