প্রধান সূচি

কাউখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দিনমজুরের নাম আবুল কালাম হাওলাদার (৩৫)। তিনি জোলাগাতী গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিন শিয়ালকাঠী গ্রামের মিজানুর রহমানের একটি রেইনট্রি কাটার কাজ করছিলেন আবুল কালাম। হঠাৎ গাছের ডাল থেকে পা ফসকে পড়ে যায় কালাম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গাছ থেকে পড়ে নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial