পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক
পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেপুর গ্রামের আজিজুর রহমানের ঘরের মধ্যে জুয়া খেলা অবস্থায় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করে।
আটককৃতরা হল- ফতেপুর গ্রামের মৃত গনি সানার ছেলে মহাসিন সানা (৩০), মনিরুল সরদারের ছেলে রাহানুর রহমান (২১), মৃত নছিম গাজীর ছেলে আজিজুর গাজী (৩৫), জাহান আলী গাজীর ছেলে ডালিম সরদার (৩০), আবু বকর মিস্ত্রীর ছেলে সিফাত উল্লাহ (২২)। এ সময় পুলিশ নগদ ১ হাজার ২৭০ টাকা ও তাস উদ্ধার করে।
পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, ইটককৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মাস্ক পরা বাধ্যতামূলক : পরিপত্র জারি (পূর্ববর্তি সংবাদ)
