প্রধান সূচি

করোনাকালে গ্রামীন কৃষকদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুরে করোনাকালে গ্রামীন কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুরদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ, করোনায় কর্মহীন দিন মজুরসহ সকল গরীব-দুঃখীদের বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্রামে গ্রামে করোনার র‌্যাপিড টেস্ট ও নমুনা সংগ্রহ বুথ স্থাপনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। বুধবার সকাল ১১টায় শহরের ক্লাব রোডে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. তপন বসু, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. হালিম, কমিউনিস্ট পার্টির নেতা স্বপন চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের নেতা ইমন চৌধুরীসহ আরো অনেকে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial