Wednesday, July 22nd, 2020
নদীতে মিলছে না ইলিশ ॥ বিপাকে জেলেরা
ভরা মৌসুমের শুরুতে পিরোজপুরের কাউখালীর কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ ৫টি নদীতে কাক্সিক্ষত ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। ইলিশ ধরা না পড়ায় অভাব-অনটনে ধার দেনা করে চলছে জেলে পরিবারগুলোর সংসার। উপজেলা মৎস্য অধিদফতর জানায়, উপজেলায় দেড় হাজার জেলে রয়েছে। এদের অধিকাংশই কঁচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মে মাসে কিছুটা কম থাকলেও জুন মাসের শুরু থেকেই জেলেদের জালে ধরা দেয় রূপালি ইলিশ। কাক্সিক্ষত ইলিশের দেখা পেয়ে হাসিতে ভরে ওঠে জেলেদের মুখ। সারা বছরের ধার দেনা শোধ করতে থাকেন দরিদ্র জেলেরা। মাছ ধরার নিষিদ্ধ সময়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানী বাজারের ড্রেন ও রাস্তা সংস্কার না হওয়ায় জনদূর্ভোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সদর বাজারে ড্রেন ও রাস্তা সংস্কার না করায় জলাবদ্ধতায় জনদূর্ভোগ চলছে এক যুগ ধরে। উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত এই বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। এখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয়। কিন্তু সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এমন হয় যেন বাজারটির মধ্য থেকে ছোট ছোট খাল বয়ে গেছে। উপজেলা সদরের এই বাজারটি আয়াতনে ছোট হওয়ায় বাজারের আনাচে-কানাচে সরকারি-বেসরকারি ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। উপজেলার সকল মানুষের প্রয়োজীয় চাহিদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পাইকারি ভাবে বিক্রি এখানেই হয়ে থাকে। বাজার সংলগ্ন ইন্দুরকানী থানাসহ ১টি মডেল প্রাথমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে আহত
পিরোজপুরের নাজিরপুরে সরকারী জমি দখলে বাঁধা দেয়ায় ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী বন্দরে। আহত কর্মচারী প্রদীপ মালি (২২) শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ও স্থানীয় ভীমকাঠী গ্রামের মৃত প্রফুল্ল কুমার মালির ছেলে। আর হামলার সাথে জড়িত তিলক রায় (২৮) ওই ইউনিয়ন ভূমি অফিসের পিছনের সরকারী জমি দখল করে থাকা তুষার কান্তি রায়ের ছেলে। বুধবার সকালে চিকিৎসাধীন ওই কর্মচারীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
অস্বচ্ছল শিল্পিদের মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অগ্রাধিকার ভিত্তিতে জেলার অস্বচ্ছল শিল্পি ও সংস্কৃতি সেবীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বুধবার সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন। প্রথম ধাপে পিরোজপুর সদর উপজেলার ৩২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৬টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলাবিস্তারিত পড়ুন
করোনাকালে গ্রামীন কৃষকদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবিতে মানববন্ধন
পিরোজপুরে করোনাকালে গ্রামীন কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুরদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ, করোনায় কর্মহীন দিন মজুরসহ সকল গরীব-দুঃখীদের বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্রামে গ্রামে করোনার র্যাপিড টেস্ট ও নমুনা সংগ্রহ বুথ স্থাপনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। বুধবার সকাল ১১টায় শহরের ক্লাব রোডে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. তপন বসু, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. হালিম, কমিউনিস্ট পার্টির নেতা স্বপন চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের নেতা ইমন চৌধুরীসহ আরো অনেকে।
পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক
পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেপুর গ্রামের আজিজুর রহমানের ঘরের মধ্যে জুয়া খেলা অবস্থায় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করে। আটককৃতরা হল- ফতেপুর গ্রামের মৃত গনি সানার ছেলে মহাসিন সানা (৩০), মনিরুল সরদারের ছেলে রাহানুর রহমান (২১), মৃত নছিম গাজীর ছেলে আজিজুর গাজী (৩৫), জাহান আলী গাজীর ছেলে ডালিম সরদার (৩০), আবু বকর মিস্ত্রীর ছেলে সিফাত উল্লাহ (২২)। এ সময় পুলিশ নগদ ১ হাজার ২৭০ টাকা ও তাস উদ্ধার করে। পাইকগাছা থানার ওসি এজাজ শফীবিস্তারিত পড়ুন
