ইন্দুরকানী বাজারের ড্রেন ও রাস্তা সংস্কার না হওয়ায় জনদূর্ভোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সদর বাজারে ড্রেন ও রাস্তা সংস্কার না করায় জলাবদ্ধতায় জনদূর্ভোগ চলছে এক যুগ ধরে। উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত এই বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। এখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয়। কিন্তু সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এমন হয় যেন বাজারটির মধ্য থেকে ছোট ছোট খাল বয়ে গেছে।
উপজেলা সদরের এই বাজারটি আয়াতনে ছোট হওয়ায় বাজারের আনাচে-কানাচে সরকারি-বেসরকারি ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। উপজেলার সকল মানুষের প্রয়োজীয় চাহিদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পাইকারি ভাবে বিক্রি এখানেই হয়ে থাকে।
বাজার সংলগ্ন ইন্দুরকানী থানাসহ ১টি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয় আছে। পাশর্^বর্তী উপজেলা মোরেলগঞ্জ এর দূরবর্তী ইউনিয়ন চিংড়াখালী এলাকা ইন্দুরকানী উপজেলার এই বাজার সংলগ্ন হওয়ায় ওই এলাকার লোকজন এখানে প্রতিদিন যাতায়াতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে। বাজারে মধ্যে এই দূরাবস্থায় প্রায় এক যুগ ধরেই চলছে। এ বাজারে প্রায় সহস্রাধিক বিভিন্ন ধরনের পাইকারী খুচরা দোকান রয়েছে। বাজার থেকে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়, কিন্তু বাজারে উন্নয়নের কোন ছোয়া পরে না কর্তৃপক্ষের অবহেলায়।
প্রায় ৫বছর আগে বাজারটিতে ড্রেন তৈরিসহ বাজার উন্নয়ন কাজ করার জন্য বরাদ্দ হলেও অদ্যবধি সে ড্রেন নির্মান করা হয়নি। অপরদিকে বাজারে সড়কগুলো সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে পড়েছে।
বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, বাজরের উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ হলেও সঠিক সময় কাজ না হওয়ার কারণে কাজে অনয়িম হয়েছে এবং বাকি কাজগুলো এখনও সমাপ্ত হয়নি। এছাড়াও বাজারের সদর রোডসহ প্রত্যেকটি লিংক রোডে জরুরী ভিত্তিতে ড্রেনসহ মেরামত করা দরকার। জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের বার বার অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন অযুহাতে বাজারে কোন উন্নয়ন হচ্ছে না। যার ফলে বাজারে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট মতিউর রহমান জানান, উপজেলা সদরের এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি উন্নয়নে নানামূখী পদক্ষেপ নেওয়া আছে, বরাদ্দ পেলেই উন্নয়ন করা হবে।
