প্রধান সূচি

Tuesday, June 30th, 2020

 

ভিক্ষুক মোদাচ্ছের মিয়ার কি একটি নিজের ঘর হবে না !

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরে চলছেন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জলাবাড়ী ইউনয়নের ৮০ বছরের বৃদ্ধ মোদাচ্ছের আলী। মোদাচ্ছের মিয়া ভিক্ষা করে পেট চালান। সংসারে তার আপন বলতে এক ছেলে ও দুই মেয়ে। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বছর দশেক আগে। মেয়েদের বিয়ে দিয়েছেন অনেক আগে। একমাত্র ছেলে শারীরিক বিকালঙ্গ হওয়ায় সেও ভিক্ষা করে জীবন চালায় কোনোমতে। মোদাচ্ছের মিয়া ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। ভিক্ষুক মোদাচ্ছের আলী বলেন, একসময় তিনি খেয়া দিতেন। শরীরে নানা রোগশোক বাসা বেঁধে তিনি অচল হয়ে পড়েন। বয়সের ভারে তিনি ভিক্ষা করে জীবনবিস্তারিত পড়ুন


জমিজমা নিয়ে বিরোধে

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

পিরোজপুর শহরতলীর খানাকুনিয়ারী গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এনায়েত হোসেন মোল্লা নামে এক কৃষক নিহত হয়েছে। তার (এনায়েত) চাচাতো ভাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় তিনি নিহত হয়েছেন। গত রবিবার বিকেলে সংঘটিত এই সহিংসতার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ মঙ্গলবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনায়েত মারা যান বলে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান। এনায়েত পিরোজপুর জেলা আইনজীবি সমিতি চত্বরে একটি চায়ের দোকান চালাতেন বলে জানা গেছে। নিহত এনায়েত হোসেন মোল্লা (৬০) পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের খানাকুনিয়ারী এলাকায়র মৃত আব্দুল খালেক মোল্লারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এ দিন উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর শহরের ২২ জন গ্রাম পুলিশ সদস্যেকে বাইসাইকেল প্রদান করা হয়।


বাগেরহাটে শেখ তন্ময়ের পক্ষ থেকে গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের মাঝে গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব বিতরণ করা হয়। গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেটবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মুক্তিযোদ্ধার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে শাহাজান সরদার (৭২) বাদী হয়ে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আজিজুল, জসিম, আলামিন, মিলন,রাবেয়া, জেসমিন ও নাজু হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে জানা যায়, গত ২৭ জুন সকালে শাহাজান সরদার নিজ বাড়িতে অবস্থানকালে আসামীরা বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে। আসামীরা রামদা, লোহার রড, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে একাধিক আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় ও সমস্ত শরীর ফোলাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা পজেটিভের সংখ্যা

বাগেরহাটের চিতলমারীতে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা পজেটিভের সংখ্যা। গত এক সপ্তাহে এ উপজেলায় কলেজ অধ্যক্ষ, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, পল্লী চিকিৎসক, ছাত্রলীগ নেতাসহ অন্তত ১৫ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ উপজেলা মোট করোনা পজেটিভের সংখ্যা ২৫ জন। এরমধ্যে ৬ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, থানা প্রশাসন ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে অনিয়ম

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় উঠান। বিদ্যুৎ নেই, চলাচলের রাস্তা নেই, নেই সুপেয় পানির ব্যবস্থা। একটু জোরে বাতাস হলে ঘর নড়বড় করে। এমন দুরাবস্থার মধ্যে বসবাস করছেন পাইকগাছা উপজেলার চারটি গুচ্ছগ্রামের ২৪০ পরিবার। গুচ্ছগ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রকল্প তালিকায় বিদ্যুৎ, পানি ও উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সকল মৌলিক সুবিধা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পাইকগাছা প্রকল্প বাস্তায়ন কমকতার কাযালয় সূত্র জানায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ভূমি মন্ত্রণালয়ের অধীন গুচ্ছগ্রাম-২ প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার চারটি স্থানে ২৪০ গৃহহীন পরিবারকে পূনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো হলো, কাওয়ালি-২ প্রকল্পে ৫০ পরিবার, কাওয়ালি-৩ প্রকল্পে ৬০ পরিবার, বাইশারাবাদ প্রকল্পে ৮০বিস্তারিত পড়ুন


এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভূক্তির দাবীতে পিরোজপুরে আইন শিক্ষানবিশদের মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিলে ২০১৭ ও ২০২০ সালের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভূক্তির দাবী জানিয়েছেন আইন শিক্ষানবিশবৃন্দ। মঙ্গলবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এমসিকিউ উত্তীর্ণ আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, আইন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সোহাগ, কাজী মাহবুব মোরশেদ, মো. কামাল হোসেন, আশুতোষ রায় মানষ, ইমাম হোসেন জমাদ্দার, আতিকুল রহমান পারভেজ ও জাহিদুল ইসলাম দুলাল প্রমুখ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial