বাগেরহাটে শেখ তন্ময়ের পক্ষ থেকে গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের মাঝে গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব বিতরণ করা হয়।
গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শংকর কুমার চক্রবর্ত্তী প্রমুখ।
বিষ্ণপুর ইউনিয়নের ৭ শতাধিক মানুষকে দুটি মাস্ক, দুটি গাছ, চাল, আলু, ডাল, তেল ও সাবান দেওয়া হয়।
Please follow and like us:
« বাগেরহাটে মুক্তিযোদ্ধার উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ »
