এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভূক্তির দাবীতে পিরোজপুরে আইন শিক্ষানবিশদের মানববন্ধন
বাংলাদেশ বার কাউন্সিলে ২০১৭ ও ২০২০ সালের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভূক্তির দাবী জানিয়েছেন আইন শিক্ষানবিশবৃন্দ। মঙ্গলবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এমসিকিউ উত্তীর্ণ আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আইন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সোহাগ, কাজী মাহবুব মোরশেদ, মো. কামাল হোসেন, আশুতোষ রায় মানষ, ইমাম হোসেন জমাদ্দার, আতিকুল রহমান পারভেজ ও জাহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জোর দাবি জানান।
Please follow and like us:
« চিতলমারীতে শৈলদাহ বাজারের ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে অনিয়ম »
