পিরোজপুরে ৩৩১৫টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদান প্রদানের অংশ হিসেবে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ৩ হাজার ৩১৫টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদসহ মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলার ৩ হাজার ৩১৫টি মসজিদে মোট ১ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু (পূর্ববর্তি সংবাদ)
