প্রধান সূচি

পিরোজপুরে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

পিরোজপুরে প্রান্তিক চাষিদের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম মোহেবুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলায় এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ১৩ মেট্রিকটন বোরো ধান ক্রয় করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial