Saturday, May 23rd, 2020
ঈদ সোমবার
দেশের আকাশে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন তিনি। মো. নূরুল ইসলাম জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ‘২৪তম বিসিএস ফোরাম’ এর উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার
করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে ইমাম, মোয়াজ্জিন, প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীর ৩০০ অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে পিরোজপুরে কর্মরত ২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘২৪তম বিসিএস ফোরাম’। শনিবার পিরোজপুর জেলা ষ্টেডিয়াম সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। এসময় পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ভান্ডারিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল আউয়াল, মো. জাহাঙ্গীর আলম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো.বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৩৩১৫টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদান প্রদানের অংশ হিসেবে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ৩ হাজার ৩১৫টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদসহ মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলার ৩ হাজারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু
পিরোজপুরে প্রান্তিক চাষিদের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম মোহেবুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলায় এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ১৩ মেট্রিকটন বোরো ধান ক্রয়বিস্তারিত পড়ুন
কাউখালীতে ২৫০ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
করোনা সংক্রমণ পরিস্থিতিতে পিরোজপুরের কাউখালী উপজেলার ২৫০টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলার মসজিদসমূহের ব্যবস্থাপনা কমিটি ও ইমামদের হাতে অনুদানের নগদ অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম. আব্দুস শহীদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরের তুষখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল লস্করের খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া যানবাহন শ্রমিক ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ মো. সোহেল লস্কর। শনিবার তুষখালী লঞ্চঘাট এলাকায় মাহেন্দ্র চালক, ইজিবাইক চালকসহ সহস্রাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ মো. সোহেল লস্কর জানান, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তিনি তুষখালী, ধানিসাফা ইউনিয়নের বিভিন্ন যানবাহন শ্রামকসহ ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার আরও এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইন্দুরকানীতে একই পরিবারের ৪ জনসহ ৮ জনের করোনা শনাক্ত
পিরোজপুরের ইন্দুরকানীতে ঢাকা থেকে আসা এক পরিবারে ৪ জনসহ নতুন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ প্রতিবেদন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকার সন্দেহভাজন ১২ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য পাঠায়। শুক্রবার রাতে প্রাপ্ত প্রতিবেদনে তাদের মধ্যে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। আক্রান্তরা হলেন- ঢাকা থেকে আগত উপজেলার চরবলেশ্বর গ্রামের এক নারী (৩৫), তার মেয়ে (১৮), ও দুই ছেলে, একই বাড়ির এক যুবক (২৫)। এছাড়াও একই গ্রামের আরেক যুবক (৩৬), এক নারী (৫০) এবংবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে নেতা কর্মীদের ঈদ উপহার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ. ম. রেজাউল করিম’র পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ ও মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ২০০ নেতাকর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফলইবুনিয়া গ্রামের মো. কালাম খানের মেয়ে কারিমা (৪) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় কারিমা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বলেন, শিশুটি স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই মারা গেছে।
