প্রধান সূচি

নাজিরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় ও নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেনাবাহিনী উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে সদস্যরা সোমবার দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষদের চিকিৎসা প্রদান করেন।

২৬ হর্স শেখ হাসিনা সেনানিবাসের ব্যবস্থাপনায় এবং ৭ পদাধিক ডিভিশনের সৌজন্যে সিএমএইচ বরিশালের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মাটিভাঙ্গা ইউনিয়নের দেড় শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।

সিএমএইচ বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত রোগীদের সাধারণ ও মৌসুমী রোগের চিকিৎসা প্রদানসহ বিনামূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। একই সঙ্গে চলমান মহামারি করোনা পরিস্থিতিতে রোগীদেরকে মাস্ক পরা, বার বার ২০ সেকেন্ড করে হাত ধোয়া, একে অন্যের থেকে তিন ফুট দূরত্বে অবস্থান করাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

এসময় ২৬ হর্স শেখ হাসিনা সেনানিবাসের মেজর ছাদিকুর রহমান জোহাসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial