পিরোজপুরে আরও একজন করোনা রোগী সনাক্ত ॥ জেলায় আক্রান্ত ৮
পিরোজপুরে আরও একজন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৮ জন। আক্রান্ত ব্যক্তির বাড়ি পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালতাখালী গ্রামে। তিনি ঢাকার আশুলিয়া থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকুরী করে। তিনি গ্রামের বাড়িতে আসার পরে গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ২৫ এপ্রিল তিনি আবার আশুলিয়া চলে যান। সোমবার রাতে তার করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পিরোজপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, শিশির রঞ্জন অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ জানান, সোমবার রাতেই করোনা আক্রাত ব্যক্তির বাড়ি গিয়ে তার বসবাসের বাড়িটি লবডাউন করা হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তি আশুলিয়া চলে যাওয়ায় তার কর্মস্থলে সংশ্লিষ্ট পোশাক কারখানার কর্তৃপক্ষ এবং সেখানকার থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া তার গ্রামের বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না।
