Tuesday, April 28th, 2020
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ মঙ্গলবার এক শোক বার্তায় মরহুম জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও কৃতি ব্যক্তিত্ব। প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। একুশে পদক প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আরও একজন করোনা রোগী সনাক্ত ॥ জেলায় আক্রান্ত ৮
পিরোজপুরে আরও একজন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৮ জন। আক্রান্ত ব্যক্তির বাড়ি পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালতাখালী গ্রামে। তিনি ঢাকার আশুলিয়া থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি আশুলিয়া একটি পোশাক কারখানায় চাকুরী করে। তিনি গ্রামের বাড়িতে আসার পরে গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ২৫ এপ্রিল তিনি আবার আশুলিয়া চলে যান। সোমবার রাতে তার করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পিরোজপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, শিশির রঞ্জন অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো.বিস্তারিত পড়ুন
