প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাস্ক ও লিফলেট বিতরণ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে দাতব্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজিবা জামান ফাউন্ডেশন’ এবং স্থানীয় বেসরকারী সংস্থা ‘ভিডিএস’ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।

সোমবার সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের আশেপাশের সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আসাদুজ্জামান নিজ হাতে রোগীদের মাস্ক পড়িয়ে ভাইরাস প্রতিরোধে রোগীসহ জনসাধারণদের নানা দিকনির্দেশনা দেন।

ডা. আসাদুজ্জামান বলেন, বিশ্বব্যাপী করোনার থাবা পড়েছে। এখন আমাদের দেশের জন্যও এটা একটা আতঙ্ক। তাই এ থেকে বাঁচতে নিজেকে সচেতন হবে। এজন্য, আমাদের সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে, সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সর্দি, কাঁশি হলে নাক-মুখ ডেকে হাঁচি দিতে হবে। গলাব্যথা, জ্বর, শরীর ব্যথা, হাঁচি ইত্যাদি উপসর্গ যদি হয় তাহলে হাসপাতালে না এসে বাড়িতে বিশ্রাম নিতে হবে।

এদিকে, স্থানীয় এনজিও ‘ভিডিএস’ এর উদ্যোগে স্থানীয় দোকানদার ও রিক্সা চালকদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার স্বরূপকাঠি পৌর শহর এলাকার দোকানদার, পথচারি ও রিক্সাচালকদের আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে করোনা সচেতনতা বিষয়ক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিডিএস’র চেয়ারম্যান সাংবাদিক এ কে আজাদ।

এসময়, সাংবাদিক মাসুদুল আলম অপু, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক রুহুল আমীনসহ ওই এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপজেলার পৌরশহরসহ গ্রামের প্রত্যন্ত এলাকা মিলিয়ে ৫ হাজার মাস্ক ও ১০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial