প্রধান সূচি

Monday, March 23rd, 2020

 

করোনাভাইরাস : পিরোজপুরে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ

পিরোজপুর জেলা শহরের বিভিন্ন মার্কেট ও দোকানপাট সোমবার সন্ধ্যা ৭টার পর হয়ে গেছে। করোনাভাইরাস সংক্রমণরোধে মুদি দোকান, কাঁচা বাজার, ঔষুধের দোকান, খাবার হোটেল বাদে পিরোজপুর জেলার অন্য সকল প্রকার দোকাটপাট ও মার্কেট বন্ধের ঘোষণা দেয়া হয়। সোমবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের সভাকক্ষে ব্যবসায়ীদের সাথে এক সভায় এ ঘোষণা দেয়া হয়। দোকাটপাট বন্ধ এবং জরুরী প্রয়োজন ব্যতিরেকে বাইরে থাকার বিষয়ে এদিন বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রতিদিন জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইর্কিং করা হচ্ছে। পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় পিরোজপুরেবিস্তারিত পড়ুন


কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি ?

নভেল করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ ঝুঁকি নিয়ে পিরোজপুরে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক (অটো রিক্সা)। প্রতিটি গাড়িতে ৬ জন থেকে ৮ জন যাত্রী চলাচল করে। কিন্তু এই সব গাড়ীতে নেই তেমন কোন করোনাভাইরাস প্রতিরোধের ব্যবস্থা। এ বিষয়ে প্রশাসন দৃষ্টি দিবেন কি ?


আগামীকাল থেকে মাঠ পর্যায়ে নামছে সেনাবাহিনী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেনাবাহিনী মোতায়েন হবে। তারা জেলা প্রশাসনকে সহায়তা করবে। জেলা ম্যাজিস্ট্রেটদের সহায়তায় তারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ সাপ্তাহিক ছুটির সাথেবিস্তারিত পড়ুন


১০ দিন সরকারি-বেসরকারি অফিস বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থ্যাৎ এই ১০ দিন সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই ১০ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে কাউকে বাসা থেকে বের না হওয়ারও অনুরোধ জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ছুটিকালীন সময়ে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে।


পিরোজপুরে জেলাব্যাপী সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা ॥ জেলায় হোম কোয়ারেন্টাইনে ৩০৩ জন

করোনাভাইরাস সংক্রমণরোধে পিরোজপুর জেলাব্যাপী সোমবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত মার্কেটসমূহ, সমস্ত বিলাস সামগ্রীর দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বেকারি বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে মুদি, কাঁচা বাজার, ঔষধের দোকান খোলা থাকবে। সোমবার পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জেলা ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এসব দোকানপাট বন্ধ ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য়ন্ত জেলার সকল হাট বাজারের মার্কেট ও উল্লেখিত দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বেশি দামে চাল বিক্রি ॥ ৬ ব্যবসায়ীকে জরিমানা

করোনাভাইরাস অজুহাতে বাগেরহাটের চিতলমারীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে এক লক্ষ ২৫ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। পরে তিনি সদ্য বিদেশ ফেরতদের বাসার সামনে সরকারিভাবে লাল পতাকা টানানো এবং চিতলমারীর সকল গরুরহাট বন্ধের নির্দেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চিতলমারী উপজেলা সদর বাজারের নাজমুল শেখ, পরিতোষ কীর্ত্তনীয়া, চন্দ্র শেখর হাজরা, পরিতোষ সাহা, প্রদীপ সাহা, ইসমাইল হোসেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল।বিস্তারিত পড়ুন


বাগেরহাট যৌনপল্লীর কার্যক্রম বন্ধ ॥ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌন পল্লীর কর্মীদের বর্তমান করোনা পরিস্থিতি বুঝিয়ে বললে যৌন কর্মীরা তাদের  কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, তানিয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং গণসচেতনতা বৃদ্ধিতে পিরোজপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে পিরোজপুর আনসার ও ভিডিপি। গত কয়েকদিন ধরে পিরোজপুর জেলার ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা  আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবির উদ্দিন জানান, করোনাভাইরাস থেকে মানুষ যাতে আতঙ্কগ্রস্থ না হয় সেজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষকে মাস্ক সরবরাহ করা হচ্ছে।


স্বরূপকাঠীতে মাস্ক ও লিফলেট বিতরণ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে দাতব্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজিবা জামান ফাউন্ডেশন’ এবং স্থানীয় বেসরকারী সংস্থা ‘ভিডিএস’ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে। সোমবার সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের আশেপাশের সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আসাদুজ্জামান নিজ হাতে রোগীদের মাস্ক পড়িয়ে ভাইরাস প্রতিরোধে রোগীসহ জনসাধারণদের নানা দিকনির্দেশনা দেন। ডা. আসাদুজ্জামান বলেন, বিশ্বব্যাপী করোনার থাবা পড়েছে। এখন আমাদের দেশের জন্যও এটা একটা আতঙ্ক। তাই এ থেকে বাঁচতে নিজেকে সচেতন হবে। এজন্য, আমাদের সববিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে হাত ধোয়া উপকরণ স্থাপন

জেলার ইন্দুরকানী উপজেলায় করোনাভাইরাস প্রতিকারে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে হাত ধোয়া উপকরণ স্থাপন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের গেটে হাত ধোয়া উপকরণ স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, মাওলানা গিয়াস উদ্দিস সেলিম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন, সাংবাদিক এম. আহসানুল ছগির, এইচ.এম. ফারুক হোসাইন, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল প্রমুখ। স্থানীয় বেসরকারী সংস্থা রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সহায়তায় উপজেলার ১০টি প্রতিষ্ঠানে হাত ধোয়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial